প্রতিশোধ নয়, জাতীয় ঐক্যই এখন সময়ের দাবি : প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ব্যক্তিগত প্রতিশোধের চেয়ে জাতীয় ঐক্য গড়ে তোলাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, তিনি বিশ্বাস করেন জীবিত থাকলে তাঁর মা ও ভাইও প্রতিশোধ নয়, সবাইকে একত্র করে দেশকে এগিয়ে নেওয়ার কথাই বলতেন।

শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জুলাই শহীদদের হত্যার বিচার অবশ্যই দেশের মাটিতেই হবে, তবে বিচার প্রক্রিয়ায় যেন কারও প্রতি অবিচার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “কিছুটা সময় লাগলেও সঠিক বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠান চলাকালে বারবার মনে হয়েছে, আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, তিনি কি প্রতিশোধ চাইতেন? আমার বিশ্বাস, তিনি বলতেন সবাইকে এক করে দেশকে এগিয়ে নিতে।”

অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবারের সদস্যদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়। পরে আরও বেশ কয়েকটি পরিবারকে স্মারক প্রদান করা হবে বলে জানানো হয়। একই সঙ্গে শহীদ পরিবারের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর হাতে একটি স্মৃতিস্মারক তুলে দেওয়া হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির। এতে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ