সুনামগঞ্জের ধর্মপাশায় নলকূপ স্থাপনকালে গ্যাস নির্গমন, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আব্দুল আউয়াল, স্টাফ রিপোর্টার :
 
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার  রায়পুর গ্রামে জমিতে পানি চেষের জন্য নলকূপ স্থাপন করতে গিয়ে মাটির নিচ থেকে গ্যাস বের হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, উপজেলার রায়পুর গ্রামে  একটি  গভীর নলকূপ স্থাপনের কাজ চলাকালে হঠাৎ করে নলকূপের পাইপ দিয়ে বিকট শব্দে গ্যাস বের হতে শুরু করে।  বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

 অনেকে ধারণা করছেন, এটি প্রাকৃতিক গ্যাস হতে পারে। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে উর্ধ্বেতন কতৃপক্ষের  সাথে কথা বলে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং  বিশেষজ্ঞদের মতামত না পাওয়া পর্যন্ত নলকূপ স্থাপনের কাজ বন্ধ এবং এলাকাবাসীকে দূরত্ব বজায়  রেখে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দেয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ