সংস্কার নিয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চায় বিএনপি : সালাহউদ্দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

সংস্কার প্রস্তাবনা নিয়ে দফা অনুযায়ী ঐকমত্য কমিশনের সাথে বিস্তারিত আলোচনা চলছে। প্রথমে সংবিধান সংস্কার দিয়ে শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিচারব্যবস্থা ও নির্বাচন নিয়ে আলোচনা হবে। বিএনপি সংস্কারের বিষয়ে কতটা সিরিয়াস তা বোঝাতে চাচ্ছে বলে এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

১৭ এপ্রিল বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের মাঝে বিরতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেছেন।

সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্প্রেডশিটে হ্যাঁ বা না মন্তব্য দেয়ার জন্য পাঠানো প্রস্তাবনাগুলোতে অনেকটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে ও মিসলিড করা হয়েছে। আমরা আগেই বিচারব্যবস্থা, প্রশাসন ও নির্বাচনব্যবস্থা সংস্কার নিয়ে প্রতিবেদন জমা দিয়েছি। আজকে হার্ডকপি জমা দিয়েছি, আগে সফটকপি দিয়েছিলাম। এগুলোর ওপরে বিস্তারিত আলোচনা চলছে। তবে এটিই চূড়ান্ত আলোচনা নয় বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আরও বলেন, সংবিধান সংস্কার প্রতিবেদনে ১৩১টির মধ্যে প্রথমে ৭০টি পেয়েছিল বিএনপি। তাই তখন সে বিষয়ে বিস্তারিত জানানো যায়নি। তবে সংবিধানের মৌলিক সংস্কার নিয়ে একমত হওয়ার চেষ্টা থাকবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ