হাম ও উপসর্গে দেশে ৫৯৪ শিশুর মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭৩ হাজার : স্বাস্থ্য অধিদপ্তর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে চলমান হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে ৫৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (২ জুন) অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৃত শিশুদের মধ্যে ৫০৪ জন হামের উপসর্গে এবং ৯০ জন নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৩ হাজার ৩৬২ শিশুর। একই সময়ে ৫৯ হাজার ১০৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৪ হাজার ৮১২ জন।

এছাড়া এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্ত ও মৃত্যুর এই উচ্চহার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের সতর্ক সংকেত। দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করা, আক্রান্ত এলাকা চিহ্নিত করে জরুরি ব্যবস্থা নেওয়া এবং চিকিৎসা সেবায় সমন্বয় বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ