ওসমান হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক বার্তা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন। ১৯ ডিসেম্বর শুক্রবার  সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল পেজ থেকে এ বার্তা পোস্ট করা হয়।

পোস্ট বলা হয়েছে, আমরা তরুণদের নেতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে তার পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি রইলো আমাদের আন্তরিক সমবেদনা।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদির মরদেহ আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়াও হাদির মরদেহ বহনকারী বিমানটি দেশের মাটি স্পর্শ করার কিছুক্ষণ আগে ইনকিলাব মঞ্চের অফিশিয়াল ফেসবুক পেজে জানানো হয়, আজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হচ্ছে না মরদেহ। রাখা হবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

১৯ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ছয়টার পর পরই বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ