ডেঙ্গু জ্বরে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৪১২ জন এডিস মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৫ আগস্ট সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ আগস্ট রোববার সকাল ৮টা থেকে ২৫ আগসট সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৩ জনের মৃত্যু হয়। মারা যাওয়া ৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ১ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, বরিশাল বিভাগে ১০২ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, খুলনা বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে চারজন ও রাজশাহী বিভাগে ৩০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন।
এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে ১১৮ জনের মৃত্যু হয়। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন।
আপনার মতামত লিখুন :