বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ম্যাচের সাথে মেট্রো রেলের বাড়তি ট্রিপও বাতিল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর ৪টি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমটিসিএল। কিন্তু ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় কাল মেট্রো রেলের অতিরিক্ত ৪টি ট্রিপ পরিচালিত হবে না।
১৫ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এই তথ্য জানিয়েছেন।
মো. আহসান উল্লাহ শরিফী জানান, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৪টি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল।
তবে বৃহস্পতিবার ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
এদিকে পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :