গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ ক্ষমা করবে না : রিজভী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

গণতন্ত্র বিনাশীদের প্রত্যাবর্তনের সুযোগ করে দিলে জনগণ তাদের ক্ষমা করবে না বলে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের আকাশ কালোমেঘে ছেয়ে যাবে। অহেতুক গণভোট নিয়ে বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর কামরাঙ্গীচরে সন্তানের চিকিৎসার জন্য কিডনি বিক্রি করে দেয়া ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান শেষে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, একজন বাবা সন্তানের চিকিৎসার জন্য কিডনী বিক্রি করেছেন এমন খবর পেয়ে পরিবারটির পাশে দাঁড়াতে এসেছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করবো। এই দেশে যাতে কেউ বিনা চিকিৎসায় মারা না যায়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ