সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স এলো ২২৩ কোটি ডলার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সেপ্টেম্বরের ২৪ দিনে দেশে ২২৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭ শতাংশ বেশি। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে এমন তথ্য জানা যায়।

এর পূর্বে, সেপ্টেম্বরের প্রথম ১৭ দিনে ১৭৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। সেই হিসেবে পরের সাত দিনে ৪৬ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

গত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

প্রসঙ্গত, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে প্রবাসীরা ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন। যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ