সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মোবাইল কোর্ট, ৬ হাউজ বোটকে জরিমানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বাবুল মিয়া, স্টাফ রিপোর্টার :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর ও সংলগ্ন এলাকায় পরিবেশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ৬টি হাউজ বোটকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৪টি সাউন্ড বক্স জব্দ করা হয়েছে।

রোববার দুপুর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে কোর জোনে অবৈধ প্রবেশ, উচ্চ শব্দে সাউন্ড বক্স ব্যবহার করে শব্দদূষণ সৃষ্টি এবং প্লাস্টিক বর্জ্য ফেলে পরিবেশ ক্ষতির অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানায়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যের আধার টাঙ্গুয়ার হাওর-এর পরিবেশ রক্ষায় কোর জোনে প্রবেশসহ বিভিন্ন পরিবেশবিরোধী কর্মকাণ্ডে বিধিনিষেধ রয়েছে। কিন্তু কিছু হাউজবোট নিয়ম ভেঙে পর্যটন কার্যক্রম চালাচ্ছিল।

অভিযানকালে আইন লঙ্ঘনকারী হাউজবোটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পর্যটক ও সংশ্লিষ্টদের পরিবেশ সচেতন থাকার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসন আরও জানিয়েছে, টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। কোর জোনে অবৈধ প্রবেশ, শব্দদূষণ ও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

প্রশাসনের কর্মকর্তারা বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি একটি সংবেদনশীল পরিবেশগত এলাকা। তাই এর সুরক্ষায় পর্যটক, হাউজবোট মালিক ও স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা জরুরি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ