ফটোগ্রাফারের মন্তব্যে ক্ষুব্ধ জারিন খান, বললেন, ‘সীমার মধ্যে থাকুন’


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

এক অনুষ্ঠানে ফটোগ্রাফারের অপ্রাসঙ্গিক মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী জারিন খান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এমন আচরণ তিনি কোনোভাবেই মেনে নেবেন না এবং সবাইকে সীমার মধ্যে থাকার আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মুম্বাইয়ে একটি পোশাক ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জারিন খান। অনুষ্ঠানে একটি ডেনিম জ্যাকেট ও একটি পোশাক হাতে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় একজন ফটোগ্রাফার তাকে বলেন, ‘ড্রেসটি পরে দেখান।’

এ মন্তব্যে সঙ্গে সঙ্গেই বিরক্তি প্রকাশ করে জারিন বলেন, ‘সবার সামনে? সেটা হবে না। আমার সঙ্গে এমন বাজে কথা বলবেন না। আমি এসব সহ্য করব না। সবাই নিজের সীমার মধ্যে থাকুন।’

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই জারিন খানের অবস্থানকে সমর্থন জানিয়েছেন।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও অশালীন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেছিলেন, নতুন ছবি বা পোস্ট প্রকাশের পর কিছু ব্যবহারকারী আপত্তিকর মন্তব্য ও অশোভন ইমোজিতে মন্তব্যের ঘর ভরে দেন। এসব আচরণেরও কড়া সমালোচনা করেছিলেন জারিন খান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ