প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। ৩০ মার্চ রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। এরপর বিকেল চারটায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

প্রসঙ্গত, দেশে ঈদুল ফিতর আগামীকাল সোমবার নাকি মঙ্গলবার উদযাপিত হবে তা ৩০ মার্চ রোববার সন্ধ্যায় জানা যাবে। সন্ধ্যার ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ