খালেদা জিয়াকে ভিভিআইপি ব্যক্তি ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই সাথে সাবেক প্রধানমন্ত্রীর জন্য বিশেষ নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
১ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা পরিষদের মিটিংয়ে এমন সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।
আপনার মতামত লিখুন :