কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
কীটনাশকের ব্যবহার ভূমি রক্ষায় অন্তরায় বলে মনে করেন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ২৫ নভেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে 'কৃষি জমি সুরক্ষা ও ভূমি ব্যবহার' নিয়ে কর্মশালায় এমনটাই জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, হার্ভিসাইড বা আগাছানাশক শুধু জমিরই নয়, প্রাণীদের অবাধ চলাফেরার ক্ষেত্রেও বিপজ্জনক। এই ধরনের রাসায়নিক ব্যবহারের কারণে কৃষিজমি উর্বরতা হারাচ্ছে। কৃষি এবং ভূমি ব্যবহারে সমন্বিত পদক্ষেপ দরকার।
এ সময়, উর্বর জমিতে অবাধে তামাক চাষ হচ্ছে উল্লেখ করে বলেন, কৃষি জমির বাণিজ্যিক ব্যবহার ঠেকানো যাচ্ছে না। এজন্য, খাদ্য উৎপাদনে সার্বভৌমত্ব রক্ষার তাগিদ দিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
অন্তবর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আরও জানান, শুধু বোরো ধানের ওপর নির্ভরতা বাড়ছে। যা টেকসই কোনো পন্থা নয়।
অন্যান্য বক্তারা বলেন, কৃষি জমি সুরক্ষায় শক্ত নীতি প্রয়োজন। সরকারি খাস জমি চারণভূমি হিসেবে ঘোষণা করতে হবে। ভূমির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির বিকল্প নেই। অকৃষি কাজে জমির ব্যবহার বন্ধ করাও জরুরি বলেও মত তাদের।
আপনার মতামত লিখুন :