মাহবুবুর রহমান সরকারকে মধ্যনগর উপজেলা যুবদলের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় মাহবুবুর রহমান সরকারকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মধ্যনগর উপজেলা যুবদল।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, সকল যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, মাহবুবুর রহমান সরকার দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখেন।
শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে অর্পিত দায়িত্ব তিনি দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পালন করবেন বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তাঁর নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীরা মাহবুবুর রহমান সরকারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সঙ্গে দল ও দেশের কল্যাণে তাঁর কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানান তারা।
আপনার মতামত লিখুন :