সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হকের মনোনয়ন বৈধ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সাইদুর রহমান জিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জ-১ (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ্যনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আনিসুল হকের দাখিল করা মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

৩রা জানুয়ারি  জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আনিসুল হকের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেন। 

এর আগে নির্ধারিত সময়ে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্রে কোনো ধরনের অসঙ্গতি না পাওয়ায় তা বৈধ হিসেবে গৃহীত হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর আনিসুল হক বলেন, আমি গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। সুনামগঞ্জ-১ আসনের জনগণকে সঙ্গে নিয়ে আমি বিজয়ের ব্যাপারে আশাবাদী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ