লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, সুস্থ ধারার ছাত্ররাজনীতির আহ্বান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: মেহেদী হাসান সুমন, লক্ষীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আবুল বারাকাত সৌরভ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভির নেতৃত্বে লক্ষ্মীপুরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ১টাের দিকে লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের মেইন ফটক হয়ে রামগতি স্টেশনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, সাবেক পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুলসহ জেলা, সদর উপজেলা, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মিছিল শেষে সমাপনী বক্তব্যে জেলা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি আবুল বারাকাত সৌরভ বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন। এ সময় তারা মামলা, হামলা, কারাবরণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তবুও ছাত্রদল আন্দোলন থেকে সরে দাঁড়ায়নি।

তিনি অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল লক্ষ্মীপুরকে এক ঘণ্টার মধ্যে অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে। এ ধরনের উসকানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়ে তিনি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর সহিংসতা বন্ধের দাবি জানান। পাশাপাশি সব ছাত্রসংগঠনকে সুস্থ ও গণতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতি চর্চার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন জেলা ছাত্রদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদলের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ