যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৮
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৮ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরও লেবানন-এ ফের ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন এলাকায় একদিনে ৩০টিরও বেশি হামলায় অন্তত ১৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, আল মানসুরি এলাকার কয়েকটি শহরে একযোগে গোলাবর্ষণ চালানো হয়। এছাড়া পূর্ব নাবতিয়েহ, ইহমোর এবং আরনুন-সহ বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে।
ইসরায়েলের জোরপূর্বক উচ্ছেদের নির্দেশের পর দক্ষিণ লেবাননের বহু এলাকা ছেড়ে হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে সিডন ও বৈরুত-এর দিকে ছুটছেন। এতে নতুন করে মানবিক সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিনের জন্য বাড়ানো হয়। তবে সেই সমঝোতার তোয়াক্কা না করেই ইসরায়েলি বাহিনী হামলা অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
আপনার মতামত লিখুন :