ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেব্রুয়ারির ১১ তারিখ থেকে দেশব্যাপী জনসভা করার ঘোষণা দিয়েছে। এর আওতায় ১০ দিনে দেশের ৬৪ জেলায় এই জনসভা করবে দলটি।
৮ ফেব্রুয়ারি শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের পক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম জানিয়েছেন, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে,তাকে আইনের আওতায় না আনতে পারা সরকারের ব্যর্থতা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি সরকারকে সফল দেখতে চায়, তবে এই সরকার সফল হতে চায় কিনা সেটা তাদেরই ভাবতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ এখনও ফ্যাসিস্টের পক্ষের পুলিশ সদস্যদের নিয়ে ষড়যন্ত্র করছে যা জাতির জন্য মঙ্গলজনক নয়। এ সময় প্রশাসনের বিভিন্ন স্তরে থাকা ফ্যাসিস্টদের সহযোগীদের চিহ্নিত করার দাবিও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
আপনার মতামত লিখুন :