মানবসম্পদ উন্নয়নই সময়োপযোগী বাংলাদেশের মূল শক্তি : ফরহাদ হোসেন আজাদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি : 

বাংলাদেশকে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অনুকরণে গড়ে তোলার ধারণায় বিশ্বাসী নন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের মানবসম্পদকে দক্ষ করে গড়ে তুলেই সময়োপযোগী বাংলাদেশ নির্মাণ করাই তাঁর লক্ষ্য।

শুক্রবার (২৬ জুন) দুপুরে স্বপ্ন পুরন অর্গানাইজেশন আয়োজিত “স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট সেশন”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বর্তমান তরুণ সমাজকে প্রস্তুত করতে পারলে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছানো সহজ হবে। সেই লক্ষ্যেই সরকার শিক্ষাখাতে বাজেট বৃদ্ধি করেছে এবং নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

জেন-জি প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, পঞ্চগড় জেলায় আগামী দিনে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি টেকনিক্যাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ইতোমধ্যে নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলার বেকারত্ব দূর করে আধুনিক ও দক্ষ মানবসম্পদ তৈরি করা হবে।

নিজের জীবনসংগ্রামের উদাহরণ টেনে ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ের বোদা উপজেলার প্রত্যন্ত এলাকা পাচপীর থেকে উঠে এসে মন্ত্রী হওয়া পর্যন্ত পথচলায় স্বপ্ন, অধ্যবসায় ও পরিশ্রমই ছিল মূল শক্তি। শিক্ষার্থী ও তরুণদের উদ্দেশে তিনি বলেন, কঠোর অধ্যবসায় ও কর্মনিষ্ঠার মধ্য দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে, তবেই সাফল্য আসবে।

অনুষ্ঠানে স্বপ্ন পুরন অর্গানাইজেশনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, ক্রিয়েটিভ আইটির সিও মনির হোসেন, মকবুলার রহমান সরকারি কলেজের গণিত বিভাগের অধ্যাপক আনসার আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চি, সদর পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল রণিক, এনসিপি জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ ও অন্যান্য ইভেন্টে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ