ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ম্যাচে উলভসের কাছে ২-০ গোলে হারের পর এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছেও সমান ব্যবধানে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে ম্যান ইউ। প্রিমিয়ার লিগের ১৯ তম ম্যাচে পরাজিত হয়ে ২০২৪ সাল স্মরণীয় করতে পারলো না রেড ডেভিলস’রা।

ম্যাচের মাত্র চার মিনিটেই ইসাকের গোলে লিড নেয় নিউক্যাসল। এরপর ১৯ মিনিটেই সেই ব্যবধান দ্বিগুণ করেন জোলিনটন। এরপর আর গোলের দেখা না পাওয়া গেলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

ফলে টানা চার ম্যাচে জয়হীন থাকলো ম্যান ইউ। আরও এক পরাজয়ে ১৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে অবস্থান করছে রেড ডেভিলরা। প্রিয় দলের এমন পারফরম্যান্সে হতাশ সমর্থকরা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ