২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৮৮ জন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং বাকি দুজন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য উল্লেখ করে মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর–এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ১৫৯ জন। এ ছাড়া ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৮৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়ে নিশ্চিত হামে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৮৫ জন। এ ছাড়া এই সময়কালে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০৫ জন এবং সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৩৫ জনে।
হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আপনার মতামত লিখুন :