জাতিসংঘের দায়িত্বের পাশাপাশি মন্ত্রিত্বও বহাল রাখার ইঙ্গিত দিলেন পররাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :


মন্ত্রিত্ব ধরে রেখেই জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।


ড. খলিলুর রহমান বলেন, দায়িত্ব ছেড়ে দেওয়ার মতো কোনো তাড়াহুড়া নেই। দুইটি দায়িত্ব একসঙ্গে পালনের নজির রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি ১৯৮৬-৮৭ মেয়াদে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টেনে বলেন, তখন প্রযুক্তিগত সীমাবদ্ধতা থাকলেও তিনি দুই দায়িত্বই সফলভাবে পালন করেছিলেন। বর্তমান সময়ে একই সঙ্গে দুটি দায়িত্ব পালন আরও সহজ বলেও মন্তব্য করেন তিনি।


পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে তার বিজয় বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তিনি এ অর্জনকে দেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।


তিনি বলেন, সরকারের দৃঢ় সমর্থন না থাকলে এই সাফল্য সম্ভব হতো না।


উল্লেখ্য, গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটে পরাজিত করে এক বছরের জন্য তিনি এই পদে নির্বাচিত হন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ