হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার সিলিকা বালু জব্ধ করেছে প্রশাসন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

শাহজাহান জলি, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ লক্ষ টাকার বেশি সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার।

২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়নের শ্রী বাড়ি চা বাগান এলাকার করাঙ্গী নদী থেকে ১ লক্ষ ১৪ হাজার ঘনফুট অবৈধ সিলিকা বালু জব্ধ করা হয়।

সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের করাঙ্গী নদী থেকে অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে যাচ্ছিল একটি চক্র। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিক আনোয়ার সরেজমিন গিয়ে বালুগুলো জব্দ করেন।প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু কেখোরা করা পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেফতার করতে পারেন নি।

অভিযানের সময় চুনারুঘাট থানার পুলিশের একটি টিম সহযোগিতা করে। চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার বলেন, অবৈধ বালু ব্যবসায়ী, বালুখেকু ও সিলিকা বালু উত্তোনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ