আ. লীগকে ভবিষ্যতে মিছিল করতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

আওয়ামী লীগ ভবিষ্যতে যেন মিছিল আর না করতে পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

১৯ এপ্রিল শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসব কথা বলেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে, যদি পুলিশ এটা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বাড়ির বিভাগে পোস্টিং করার চিন্তা করছে সরকার। এর পূর্বে পরিদর্শনে বিমানবন্দরে থানার বিভিন্ন কক্ষ এবং ক্যানটিন পরিদর্শন করেন। সেই সঙ্গে কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ