শায়েস্তাগঞ্জে রেলের টিকেট কালোবাজারে বিক্রি রোধে র‌্যাবের অভিযান ও জরিমানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সৈয়দ আজিজুর রহমান, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রেলের টিকিট কালোবাজারে বিক্রি রোধে কালোবাজারির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে র্যাব-৯ এর টিম এ অভিযান পরিচালনা করে। এসময় কালোবাজারির নিকট থেকে টিকিট ক্রয়ের অভিযোগে ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। ট্রেনযাত্রী নাজমুল ইসলাম, জুয়েল মিয়া, সেন্টু মিয়া, রাহুল রায়, প্রাণেশ দেব, তানভীর আহমেদ ও রিপন আহমেদের নিকট থেকে মোট ২২শ ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

সূত্রে জানা গেছে, রেলের টিকিট কালোবাজারে ক্রয়-বিক্রয় রোধ করতে শায়েস্তাগঞ্জ জংশনে অভিযান চালিয়েছে র‌্যাব ৯। অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে দুপুর থেকে যাত্রীরা শায়েস্তাগঞ্জ জংশনে অপেক্ষায় ছিলেন। বিকেল সোয়া ৪টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ জংশনে পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত টিকিট যাচাই শুরু করেন। এসময় দেখা যায়, যাত্রীদের টিকিট তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে কেনা হয়নি, পরে তারা স্বীকার করেন, তারা টিকিটগুলো কালোবাজার থেকে সংগ্রহ করেছেন। তাৎক্ষণিক তাদেরকে জরিমানা করে নিজের জাতীয় পরিচয় পত্র দিয়ে টিকেট ক্রয় করতে সতর্ক করে দেয়া হয়। 

শায়েস্তাগঞ্জ জংশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, টিকিট কালোবাজারি বন্ধ করতে এমন অভিযান চলমান থাকবে। 

র‌্যাব-৯ এর সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার শাহ আলম জানান, জনসচেতনতা বৃদ্ধি করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকেট ক্রয় না করেন তাই তাদেরকে আটক করে জরিমানা করা হয়েছে। কালোবাজারে টিকেট বিক্রি বন্ধ করতে র্যাব কাজ করছে।
 
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা পল্লব হোস দাস বলেন, ‘কালোবাজারে টিকেট বিক্রি রোধ করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীরা যাতে অবৈধভাবে টিকেট না কিনেন সেজন্য তাদেরকে জরিমানা করা হয়েছে। জনসচেতনতা সৃষ্টিতে অভিযান অব্যাহত থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ