জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠ দিনে ৬০ জনের আপিল মঞ্জুর, নামঞ্জুর ২৯


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) চলমান আপিল শুনানির ষষ্ঠ দিনে ৬০ জন প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। আর ২৯ জন প্রার্থীর আপিল নামঞ্জুর হয়েছে।

১৫ জানুয়ারি বৃহস্পতিবার শুনানি শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

নির্বাচন কমিশন জানায়, আজ মোট ১০৪টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬০ জনের আবেদন মঞ্জুর। ২৯ জনের নামঞ্জুর এবং ১০টি আবেদন অপেক্ষমান রাখা হয়েছে।

নির্বাচন কমিশনে (ইসি) আরও জানায়, ১৬ জানুয়ারি শুক্রবার ৪৮১ থেকে ৫১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আপিল শুনানি চলবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ