বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা কানাডার, নেতৃত্বে আলফোনসো ডেভিস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আসরের সহ-আয়োজক কানাডা। অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের সমন্বয়ে গড়া এই স্কোয়াডে জায়গা পেয়েছেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক আলফোনসো ডেভিস এবং ফর্মে থাকা স্ট্রাইকার জোনাথন ডেভিড।

কানাডার কোচ জেসি মার্শ এই দলটিকে দেশের ইতিহাসের অন্যতম সেরা স্কোয়াড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার ফলেই এমন ভারসাম্যপূর্ণ দল গঠন করা সম্ভব হয়েছে।

ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পর আলফোনসো ডেভিসের ফিটনেস নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তাকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে। অন্যদিকে আক্রমণভাগে মূল ভরসা হিসেবে আছেন জোনাথন ডেভিড।

অভিজ্ঞ মিডফিল্ডার জোনাথন ওসোরিও, যিনি দলের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড়, তিনিও স্কোয়াডে রয়েছেন। তবে প্রাথমিক তালিকা থেকে কয়েকজন তরুণ খেলোয়াড় বাদ পড়েছেন।

গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে কানাডার প্রতিপক্ষ হিসেবে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড।

সব মিলিয়ে শক্তিশালী এই স্কোয়াড নিয়ে বিশ্বকাপে ভালো কিছু করার প্রত্যাশা করছে সহ-আয়োজক কানাডা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ