পুলিশের এসআই সদস্যদের মোটরসাইকেল কিনতে সুদমুক্ত ঋণ দেবে সরকার
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
ডেস্ক নিউজ :
পুলিশের এসআই ও এএসআই র্যাংকের সদস্যদের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার।
১৯ মার্চ বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে এ বৈঠকে প্রধান উপদেষ্টা এসব সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি জানান, প্রধান উপদেষ্টা গত ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সাথে এক সভায় অংশ গ্রহন করেন।
সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। এসব সমস্যা সমাধানে কী করা যেতে পারে তা নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সহকারী প্রেসসচিব জানান, পুলিশ সদস্যদের জন্য ৩৬৪টি পিকআপ এবং ১৪০টি প্রিজনার ভ্যান কেনা ও ঝুঁকিভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়া হবে। এর মাধ্যমে পুলিশ বাহিনীতে বিদ্যমান বিভিন্ন সমস্যা দূর করে সুবিধা নিশ্চিত করার ব্যাপারে উদ্যোগ নেবে সরকার।
আপনার মতামত লিখুন :