পাবনায় ফুটপাত থেকে শীতের কাপড় কিনে গায়ে পরলেন শিমুল বিশ্বাস


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

তীব্র শীতে পাবনায় ফুটপাতের দোকান থেকে শীতের কাপড় কিনে তাৎক্ষণিকভাবে গায়ে পরলেন এবি ট্রাস্টের চেয়ারম্যান ও পাবনা-৫ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আরেকটি অনুষ্ঠানে যাওয়ার পথে প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েন তিনি। গায়ে থাকা চাদরেও শীত নিবারণ হচ্ছিল না। এ সময় তিনি পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের পাশে ফুটপাতে সারিবদ্ধ শীতের কাপড়ের দোকানগুলোর সামনে গাড়ি থামান। শীতের পোশাক কিনতে সেখানে তখন ক্রেতাদের উপচে পড়া ভিড়।

একটি দোকান থেকে একটি সোয়েটার পছন্দ করলে দোকানদার দাম চান দুইশত টাকা। সোয়েটারটি পছন্দ হওয়ায় এবং শরীরের সঙ্গে মাপসই হওয়ায় খুশি হয়ে তিনি আরও একশ টাকা বাড়িয়ে মোট তিনশত টাকায় সোয়েটারটি কিনে নেন এবং সেখানেই তা গায়ে পরেন। এরপর হাসিমুখে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাবনা জজ কোর্টের পিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরওয়ার খান জুয়েলসহ দলীয় নেতাকর্মীরা।

জনসমুক্ষে এমন দৃশ্য দেখে উৎসুক মানুষ বিস্মিত ও আনন্দিত হন। পরে ঘটনাটি জানাজানি হলে ওই এলাকায় সাধারণ ক্রেতাদের ভিড় আরও বাড়ে। স্থানীয়রা বলছেন, মাটি ও মানুষের নেতারা এমনই হন, যারা সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে থাকেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ