ডেস্ক নিউজ :
সারাদেশে ২৪ এপ্রিল বৃহস্পতিবার পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৭২ জন আসামিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৫৭০ জনকে আটক করা হয়।
২৫ এপ্রিল শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
এদিন অভিযানিক কার্যক্রমে একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা ও একটি সুলফি উদ্ধার করা হয়েছে বলে এতে জানানো হয়।
আপনার মতামত লিখুন :