রিটার্ন দাখিলের সময় ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি, অতিরিক্ত সময়ের জন্য আবেদন সম্ভব
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
২০২৫-২৬ করবর্ষের ব্যক্তিগত করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। তবে যারা ওই সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে না, তারা অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে পারবেন। অনুমোদিত হলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সোমবার জানায়, রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ, দ্রুত ও স্বচ্ছ করার জন্য অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। করদাতারা ই-রিটার্ন সিস্টেমে লগইন করে ‘টাইম এক্সটেনশন’ মেনু ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।
অনলাইনে আবেদন করার জন্য ই-রিটার্নে রেজিস্ট্রেশন থাকা এবং ৩১ মার্চের আগে আবেদন করা বাধ্যতামূলক। অনলাইন রিটার্ন বাধ্যতামূলক নয় এমন করদাতারা সরাসরি সার্কেলে লিখিতভাবে আবেদন করতে পারবেন। অনুমোদিত হলে বর্ধিত সময়ে জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন জমা দেওয়া যাবে।
আপনার মতামত লিখুন :