চব্বিশ ঘণ্টায় ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

দেশে গত চব্বিশ ঘন্টায় ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩ দশমিক ৬৭ শতাংশ। তবে এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

৩ জুলাই বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২ জুলাই বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২১৮টি নমুনা পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। আর শনাক্ত হয়েছে ৬১৭ জনের। মারা যাওয়াদের মধ্যে নারীর সংখ্যা বেশি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ