সিলেটে ধর্মীয় নেতাদের সঙ্গে এসএমপি কমিশনারের মতবিনিময়


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার : 

সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

সভায় সিলেট মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় মহানগরীতে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সম্মিলিত ও দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ