শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনগত ব্যবস্থা, জানালেন তথ্য উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দেওয়া বক্তব্যকে সরকার কেবল ‘আস্ফালন’ হিসেবে দেখছে। তার দাবি, বাস্তবে দেশে ফিরে আসার সক্ষমতা শেখ হাসিনার নেই।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে। এ নিয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক জটিলতা বা সংকট নেই বলেও উল্লেখ করেন তিনি।

দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচামরিচের দামও অল্প সময়ের মধ্যেই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদ্যুতের অতিরিক্ত বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগকেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরের কিছু এলাকায় সাময়িক বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের ওপর চাপ বেড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার কাজ করছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই ধাপে ধাপে গ্যাস সংকট কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ