ঢাকার চারপাশের নদীদূষণ রোধে এক মাসের কর্মপরিকল্পনা চাইলেন প্রধানমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর দূষণ রোধে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, নদীদূষণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে শিল্পকারখানাগুলোতে বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে, যাতে অপরিশোধিত শিল্পবর্জ্য নদীতে ফেলতে না পারে।

তিনি আরও বলেন, নদী রক্ষা করা না গেলে পরিবেশের পাশাপাশি জনজীবনও মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। তাই যারা সরকারের নির্দেশনা অমান্য করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিএসসির প্রশাসক জানান, সরকারের লক্ষ্য শুধু রাজধানীর নদীগুলো নয়, পর্যায়ক্রমে সারা দেশের নদীগুলোকে দূষণমুক্ত করা। তবে এ কার্যক্রমের সূচনা হবে ঢাকাকে কেন্দ্র করে, এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য নদীতেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ