অনলাইন ডেস্ক :
বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা সম্ভব নয়। তবুও বাংলাদেশকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই এবং দ্বিপাক্ষিক সব বিষয়ই স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। জ্বালানি আমদানির ক্ষেত্রেও সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই।
ড. খলিলুর রহমান জানান, সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পায়। তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আলোচনা হয়েছে।
আপনার মতামত লিখুন :