রাত সাড়ে ৯টার পর থেকে সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ আমীর হোসেন সোহাগ, সিনিয়র স্টাফ রিপোর্টার :

সিলেটে রাত সাড়ে ৯টার পর থেকে সব ধরণের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সিলেট মহনগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টায় নগরীর সবগুলো বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সভায় সভাপতিত্ব করেন এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম ও এই সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৭ ডিসেম্বর থেকে সিলেট মহনগর এলাকার সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ রাখা হবে।

তবে ব্যতিক্রমও আছে। কেবল মাত্র হোটেল রেঁস্তোরা ও ওষুধের দোকান খোলা রাখা যাবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ