সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোট ১২ মে


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা এবং ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন

সোমবার (৬ এপ্রিল) কমিশন সভা শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা পাবে ১টি আসন। তবে স্বতন্ত্ররা কাউকে সমর্থন না দিলে ওই আসনটি ক্ষমতাসীনদের অংশে যুক্ত হবে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে এখন পর্যন্ত ৫০টি মামলা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনের নির্বাচনী সামগ্রী সংরক্ষণ করা হবে।

চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল স্থগিত বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।

ইভিএম প্রসঙ্গে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনে আপাতত এই প্রযুক্তি ব্যবহার করা হবে না। বর্তমানে তিনটি প্রতিষ্ঠান ইভিএম মূল্যায়ন করছে এবং তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া, ৯ এপ্রিল শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন ঘিরে পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং জাতীয় নির্বাচনের মতোই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইসি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ