সালমান শাহ মামলায় অগ্রগতি, দেহাবশেষ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নির্ধারণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

বিনোদন ডেস্ক :

প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ-এর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের প্রক্রিয়ায় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. পারভেজকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত অফিস আদেশের একটি অনুলিপি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পরিদর্শক জিয়াউল মোর্শেদ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ মে আদালত দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহাবশেষ উত্তোলন করতে হবে। একই সঙ্গে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়। তবে এই আদেশের প্রায় এক মাস পর, গত ২৩ জুন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের অনুমতি বাতিল চেয়ে আবারও আদালতে আবেদন করেন।

উল্লেখ্য, আদালতের নির্দেশে গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম এই মামলার বাদী।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের একটি ফ্ল্যাট থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে আলোচিত এই মৃত্যুর ঘটনা নতুন করে তদন্তের অংশ হিসেবে দেহাবশেষ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ