হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ, ঝুঁকি নিতে চায় না স্টেনা বাল্ক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে আপাতত এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সুইডিশ ট্যাঙ্কার কোম্পানি স্টেনা বাল্ক।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এরিক হানেল বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর ও স্থায়ী শান্তি চুক্তি ছাড়া এই রুটে জাহাজ পরিচালনা করা নিরাপদ নয়। তিনি স্পষ্ট করে জানান, এই মুহূর্তে হরমুজ প্রণালি দিয়ে তাদের জাহাজ চলাচলের সুযোগ নেই এবং পুনরায় চলাচল শুরুর আগে উভয় পক্ষের কাছ থেকে শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কয়েক সপ্তাহ আগেও তারা আশা করেছিলেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এবং স্বল্প সময়ের মধ্যে জাহাজ চলাচল পুনরায় শুরু করা যাবে।

তবে বর্তমান অবস্থাকে ‘অচল’ হিসেবে বর্ণনা করে এরিক হানেল জানান, কেবল একটি স্থায়ী শান্তি চুক্তিই এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ