কিশোরগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃ মানসুরুল হক রবিন, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এসময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি সবাইকে নিয়ে আধুনিক কিশোরগঞ্জ ও হোসেনপুর গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ জেলা বিএনপির তিনবারের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :