সিলেটের শাহপরাণ এলাকায় পাঁচ গ্রামের সংঘর্ষে আহত ২০
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মুজিবুল হক রাহাত, শাহপরান (সিলেট) প্রতিনিধি :
সিলেটে শাহপরান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাঁচ গ্রামের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ মার্চ) সাড়ে পাঁচটা থেকে রাত ৮টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে পাঁচ গ্রামের কয়েকশ মানুষ জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন। এ প্রতিবেদন খেলা পর্যন্ত (রাত আটটা ১৫ মিনিট) থেমে থেমে সংর্ঘষ চলছে।
৪নং খাদিমপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আজাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যার্থ হোন।
জানা গেছে, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুর্হুতে দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হারোপাড়ার এই দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ঘে জড়িয়ে পড়েন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বেশ কয়েকটা গ্রামের মানুষ এই সংর্ঘষে জড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রনে কাজ করছে। সংর্ঘষের কারণসহ বিস্তারিত এখনই জানা যায়নি।
আপনার মতামত লিখুন :