নিউজ বাংলা ডেস্ক :
ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। এসময় দেশবাসী ও সরকারকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।
১১ অক্টোবর শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম।
শহিদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও আক্রমণ চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয়, তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই নয়।
এর পূর্বে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দফতর থেকে।
এর পূবে, তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। আলোকচিত্রী ড. শহিদুল আলমসহ ‘কনশানস’ জাহাজের সব সাংবাদিক, স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী।
আপনার মতামত লিখুন :