মেসির বিদায়ী বিশ্বকাপ স্বপ্ন পূরণে জীবন বাজি রাখতে প্রস্তুত আর্জেন্টিনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

এক জীবনে অর্জনের আর কিছুই বাকি নেই লিওনেল মেসির। ক্লাব ফুটবল থেকে ব্যক্তিগত সব পুরস্কার, এমনকি আজন্ম লালিত স্বপ্ন বিশ্বকাপ জয়ও পূরণ হয়েছে কাতার বিশ্বকাপে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ এনে দিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম আরও গাঢ় করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।

এবার সামনে সুযোগ নামের পাশে যোগ করার দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। সেই স্বপ্ন বাস্তব করতে মেসিকে সোনালি বিদায় উপহার দিতে চান তার সতীর্থরা। প্রয়োজনে জীবন বাজি রাখতেও প্রস্তুত বলে জানিয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা।

সম্প্রতি ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে মেদিনা বলেন, আমাদের অধিনায়ককে সেরা বিদায়ী উপহার দিতে আমরা নিজেদের সবটুকু বিলিয়ে দেব। অবশ্যই আমরা চাই সে আরও খেলুক। তবে তার জন্য জীবন বাজি রেখে লড়াই করতেও আমরা প্রস্তুত।

ফাইনাল পর্যন্ত যেতে পারলে এই বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এখনো ছয়টি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। প্রতিটি ম্যাচেই শেষ শক্তিটুকু নিংড়ে দিতে প্রস্তুত আলবিসেলেস্তেরা। মেদিনা বলেন, আমাদের সামনে আরও ছয়টি ম্যাচ আছে। যেখানে খেলতে বলা হোক, আমরা পুরোপুরি প্রস্তুত। যা আছে, সব উজাড় করে দেব।

ইতিমধ্যে টানা দুই জয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করে ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে আগামী ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি মেসিদের জন্য অনেকটাই নিয়মরক্ষার হলেও লক্ষ্য একটাই- বিশ্বকাপের মঞ্চে মেসির জন্য আরেকটি রূপকথা লেখা।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ