বরিশালে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের অধিকার আদায়ে মানববন্ধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: বায়োজিদ হোসেন, বরিশাল ব্যুরো চীফ :

বরিশালে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের অধিকার আদায়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের তিন দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, এন্ট্রিপদ নবম গ্রেড বাস্তবায়ন ও চার স্তরীয় একাডেমিক পদসোপান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন রুপাতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম। এ সময় শিক্ষক নেতা গোলাম হোসেন নান্টু, মোঃ আখতারুজ্জামান, মোঃ এ রাজ্জাক সহ শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ