সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন ডিআইজি আলি আকবর খান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

আলি আকবর খান ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দফতর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত জীবনে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে তিনি সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে প্রশংসা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা ও তদন্ত কার্যক্রমে তার অভিজ্ঞতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পেশাগত দক্ষতা বাড়াতে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। নতুন দায়িত্বে সিআইডির কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ