প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার চায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত সরকার তাকে ফেরত পাঠাবে।

রোববার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকরা জানতে চান, বিভিন্ন মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা এবং ট্রাভেল পাস নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে সরকারের কোনো প্রস্তুতি বা তথ্য আছে কি না। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়টি তিনি আগেও স্পষ্ট করেছেন।

তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে অনেক আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। সরকার এখনো চায়, আইনানুগ প্রক্রিয়ায় এবং দুই দেশের মধ্যকার প্রত্যর্পণ চুক্তির বিধান অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক।

মন্ত্রী বলেন, সরকারের অবস্থান পরিষ্কার। আইনের শাসনের স্বার্থে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ