পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করে জাতীয় নির্বাচন করার ঘোষণা দিলেন মো: আসাদুজ্জামান। ৫ নভেম্বর বুধবার দুপুরে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল জানান, ঝিনাইদহ-১ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন চেয়েছেন মো: আসাদুজ্জামান।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেয়া হয়েছিল।

মো: আসাদুজ্জামান আরও বলেন, তত্বাবধায়ক সরকার বিলোপের পর দেশের মানুষ আর ভোট দিতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ফিরলে এই রায় ইতিহাসে অনন্য হয়ে থাকবে। তিনি বলেন, জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র সুসংহত করতে যেটাই অন্তর্ভুক্ত করা হোক না কেন, তা সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী নয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ