বিশ্বম্ভরপুরে বোরো ফসল রক্ষা বাঁধের কাজের উদ্বোধন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: শুকুর আলী, স্টাফ রিপোর্টার :

২০২৫-২০২৬ অর্থবছরে বিশ্বম্ভরপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক বাস্তবায়িত হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের মেরামত ও সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৫ ডিসেম্বর সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং কমিটির আয়োজনে উপজেলার আঙ্গারুলী হাওরের ১নং পিআইসিতে বাঁধের মাটির কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কমিটির সভাপতি আবদুল মতিন খান আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন।

পাউবোর উপ-সহকারী প্রকৌশলী ও উপজেলা কমিটির সদস্য সচিব গোলাম কিবরিয়া-এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আবদুল মতিন খান বলেন, ১৫ ডিসেম্বর সরকারি নীতিমালা অনুযায়ী হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করা হয়েছে। আমরা চাই নির্ধারিত সময়ের মধ্যেই মানসম্মতভাবে বাঁধের কাজ সম্পন্ন হোক।

তিনি আরও বলেন, হাওরাঞ্চলের বোরো ফসল কৃষকদের সোনার ফসল। এ ফসল রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে নীতিমালা অনুসরণ করে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। কোনো অবস্থাতেই অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না।

বাঁধের কাজ সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পাউবোর উপজেলা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ গোলাপ মাস্টার, আঃ অদুদ, জামিলা খাতুন, ইউপি সদস্য মোঃ আজিজুল হক, সিরাজ মিয়াসহ স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বাঁধের কাজ সফলভাবে সম্পন্ন ও হাওরাঞ্চলের ফসল রক্ষার কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ